Posts

মেঘবালিকা, তোমাকে

Image
মেঘবালিকা তোমাকে যতদূর গাছ ছুঁয়ে দেখি।  ফিরে ফিরে কাছে আসে প্রেম।  নিরালায় বসে আছি ক্লান্ত রাতের পরে।  তারপর ঘুমিয়ে গেছে যখন সন্ধ্যাতারা।  আকাশের পিঠে ধ্রুবতারা ছেয়ে আছে।  কৃষ্ণচূড়ার রঙে এখনও আমাদের গায়ে প্রজাপতি বসে। অজুহাত গ্রীবায় ভর করে আছে।  শুধু যাওয়ার সময় নেই।  এতদিন, এত কুয়াশা পার করে সমাধির মত আনন্দ।  পুড়িয়ে দিলে থাকবে কি?।  কৃষ্ণচূড়ায় লাল রং এসেছে তাই, পৃথিবীতে এখনও সকাল হয়। তোমায় শুনিয়ে গেছি কতো জন্মের গান। মনে হয় তবু শান্ত শিকড়ের তলায়। আবার এসে দুদণ্ড চোখ, কান সেকে নেই। তোমায় কবিতা শোনাবো। থেমে যাও এই ভূমিকম্পের দেশে। ব্যাস্ত গেছে যে দিনের অপেক্ষা। তার বুড়ি চাঁদ গেছে মরে। এসো মেঘবালিকা, পথের কাঁটা উপড়ে ফেলে। এই সৌন্দর্যের মাঠে হাস হয়ে ঘুরি একদিন। তোমার জোছনায় পবিত্র কবিতার বনভূমি সাজিয়েছি। একদিন, বইয়ের ঘ্রাণে মাতাল হবে তুমিও। মেঘবালিকা.....

দমকা হাওয়া

Image
এইকি তবে আমার দেশ, বিশ্রাম নাই যার দমকা হাওয়াও রাখেনি কথা, কেই বা থাকে কার? বৃষ্টি আসে বেমালুম তাই জানালার শার্শিতে ভিজে যায় মুখ জলের স্রোতে, সুখটাকে হয় দিতে রাখেনি কথা সেই মানুষ, রক্ত যাদের আছে তারাই আপন তবুও আমার জীর্ণ শরীরের কাছে এইতো সবে বিকেল বেলা রাত্রি আসবে বলে উড়িয়ে দিলে খেলার ফানুস, বিরহ মলিন ছলে? আমরাও চাই বাঁচতে আবার, দুবেলা দুমুঠো খেতে উচ্চাকাঙ্ক্ষা নেই শরীরে, চাইনাকো কিছু পেতে শরীর জুড়ে নিঃশ্বাস বয় ধমনী ছাড়ে রক্ত আমার দেহ আমার কাছেই হয় যদি অব্যক্ত নেবে তার দায়ভার, নিঃসঙ্গ একাকী পাথর হয়ে শুনবে আমার অভিশপ্ত জোনাকি? মাঝ আকাশে মেঘের সনে ভাসিয়ে দিলে ভেলা হায় তুমি কি অ-বলা? গড়িবে কি এই পাহাড়প্রমাণ মৃত্যু, প্রাণের মেলা আর প্রানে নাহি সয় বিমুখ হয়ে প্রাণ প্রজাপতি ক্ষমার আদলে কয় আর প্রাণে নাহি সয় অহেতুক সব মিথ্যে গুলোর আড়ালে হাসলে হাসি নিরবে পড়ালে আমার কন্ঠে মৃত্যুমরণ ফাঁসি হায়রে অশ্রুতল, তোমার ব্যাথার প্রতি নিমেষে হারালো যে জনা আজিকে তার দিবসের জ্যোতি তাই ফিরিয়া কহি ব্যথার সমুখ টানে যে কথা রটিছে আমাকে ব্যতীত তোমার গহীন কান...

ইতি আমি

পারদ চড়ছে ক্রমে বিরাট পাহাড় হলো সমতলে যেখানে আমার মৃত্যু শোকে পাথর হয়েছিল ঝর্না উৎকৃষ্ট সময় পেয়ে আমিও হিমালয় সমান হয়েছি, জোছনায় নশ্বর দেহ ভাসিয়ে দিলাম জল কিন্তু বহুদূর হেঁটে আসে, ঠিক আমিও আছি, অবশেষে চলছি চলছে সমতল ভূমিতে থাকা তোমার আমার নৈতিক সম্পর্ক সম্প্রতি কালো আয়নায় ভাস্বর প্রতিবিম্ব দেখা বন্ধ হলো ছুটে বেড়ানো ছেলের নিশ্চুপ নিরবতা সঙ্গী হল তুমিও এলে, ঝরনার মত উজ্জল একখানি মেঘ নিয়ে, আমি ভেসে গেলাম, এখনও ভাসছি জানিনা কতদূর যাবো