ইতি আমি

পারদ চড়ছে
ক্রমে বিরাট পাহাড় হলো সমতলে
যেখানে আমার মৃত্যু শোকে পাথর হয়েছিল ঝর্না
উৎকৃষ্ট সময় পেয়ে আমিও হিমালয় সমান হয়েছি,
জোছনায় নশ্বর দেহ ভাসিয়ে দিলাম
জল কিন্তু বহুদূর হেঁটে আসে,
ঠিক আমিও আছি, অবশেষে চলছি
চলছে সমতল ভূমিতে থাকা তোমার আমার নৈতিক সম্পর্ক
সম্প্রতি কালো আয়নায় ভাস্বর প্রতিবিম্ব দেখা বন্ধ হলো
ছুটে বেড়ানো ছেলের নিশ্চুপ নিরবতা সঙ্গী হল
তুমিও এলে, ঝরনার মত উজ্জল একখানি মেঘ নিয়ে,
আমি ভেসে গেলাম, এখনও ভাসছি জানিনা কতদূর যাবো


Comments

Popular posts from this blog

মেঘবালিকা, তোমাকে

দমকা হাওয়া